মেরুদণ্ড, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের আধুনিক চিকিৎসা
সাধারণ কোমর ও ঘাড় ব্যথা থেকে শুরু করে ব্রেইন ও স্পাইনাল টিউমারের মাইক্রোসার্জারি—সর্বোচ্চ গুরুত্ব ও দক্ষতার সাথে সমাধান।
মেরুদণ্ডের ডিস্ক প্রল্যাপ্স (PLID)
ওষুধ, সুনির্দিষ্ট ফিজিওথেরাপি এবং প্রয়োজনে মাইক্রোসার্জারির মাধ্যমে দ্রুত ব্যথা নিরাময় ও স্বাভাবিক চলন ফিরিয়ে আনা।
কোমর ও সায়াটিকা ব্যথা নিরাময়
কোমর থেকে নিতম্ব ও পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে পড়া তীব্র ব্যথার সঠিক কারণ নির্ণয় ও দীর্ঘস্থায়ী চিকিৎসা।
ব্রেইন টিউমার মাইক্রোসার্জারি
অত্যাধুনিক অপারেটিং মাইক্রোস্কোপ ও নিউরোনাভিগেশন সহায়তায় ব্রেন টিউমারের নিখুঁত ও নিরাপদ অপসারণ।
ঘাড় ব্যথা ও সার্ভাইকাল স্পন্ডাইলোসিস
ঘাড় ব্যথা, কাঁধ ও হাতে নেমে আসা অবশ ভাব বা দুর্বলতার আধুনিক চিকিৎসা ও মাইক্রো-ডিকম্প্রেশন সার্জারি।
নাকের ফুটো দিয়ে এন্ডোস্কোপিক স্কাল বেস সার্জারি
বাইরে কোনো কাটাছেঁড়া ছাড়াই নাকের ভেতর দিয়ে ক্যামেরার মাধ্যমে পিটুইটারি ও স্কাল বেস টিউমার অপসারণ।
স্পাইনাল টিউমার ও স্পাইনাল টিবি
মেরুদণ্ড ও স্পাইনাল কর্ডের টিউমার অপসারণ এবং স্পাইনাল টিবি-র উন্নত চিকিৎসা ও স্পাইনাল রিকনস্ট্রাকশন।
স্ট্রোক ও মস্তিষ্কে রক্তক্ষরণ ম্যানেজমেন্ট
ব্রেন স্ট্রোক পরবর্তী জীবনরক্ষাকারী নিউরোসার্জিক্যাল মূল্যায়ন ও হেমাটোমা ইভাকুয়েশন।
হাইড্রোসেফালাস ও মাথায় পানি জমা (শিশুদের ও বয়স্কদের)
ভিপি শান্ট (VP Shunt) এবং আধুনিক এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি (ETV) পদ্ধতি।
মাথায় ও মেরুদণ্ডে আঘাত (ট্রমা কেয়ার)
সড়ক দুর্ঘটনা ও জরুরি ট্রমা রোগীদের দ্রুত সার্জিক্যাল হস্তক্ষেপ ও ইনটেনসিভ নার্ভ কেয়ার।